1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও আধিপত্য বিরোধী জনসচেতনতা কর্মসূচিতে কাজী দ্বীন মোহাম্মাদ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও আধিপত্য বিরোধী জনসচেতনতা কর্মসূচিতে কাজী দ্বীন মোহাম্মাদ

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও আধিপত্য বিরোধী জনসচেতনতা কর্মসূচিতে কাজী দ্বীন মোহাম্মাদ

তৌহিদ হোসেন সরকার।।

কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনি অফিস উদ্বোধন ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের ক্যান্টনম্যান্ট এলাকায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনসচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে কুমিল্লা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, মুফতি মাহবুবুর রহমান, গোলাম আযম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “প্রতিবেশী রাষ্ট্র হবে বন্ধু রাষ্ট্র; বড়সুলভ আচরণ চাই না, চাই সমতা ও ন্যায্যতা। প্রভুত্ব নয়, বন্ধুত্বই স্বাভাবিক সম্পর্কের ভিত্তি।” তিনি জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি দেশ গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর