স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহআলম। সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন, প্রকৌশলী আবু সায়েমসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় নগর উন্নয়ন, নাগরিক সেবা কার্যক্রম জোরদারকরণ এবং চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679