1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছেন,আপনারা কখনোই ভোট চুরি করতে পারবেন না-হাসনাত আবদুল্লাহ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছেন,আপনারা কখনোই ভোট চুরি করতে পারবেন না-হাসনাত আবদুল্লাহ

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছেন,আপনারা কখনোই ভোট চুরি করতে পারবেন না-হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বার প্রতিনিধি,কুমিল্লা।। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে না।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে না। সেই জন্য আপনাদের (জনগণ) কাছে অনুরোধ থাকবে যারা অতীতে দুর্নীতি করেছে, দেবিদ্বারের বিভিন্ন মামলা, মিটার মামলা, এ মামলা, যেই মামলায় তারা জড়িত ছিল, যারা ঋণ খেলাপিতে জড়িত ছিল, কারা দুর্নীতি করছে এ বিষয়গুলো আপনারা জানেন।’তিনি আরও বলেন, ‘যারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, তারা কখনোই কেন্দ্র দখল করতে পারবে না। যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে, তারা কখনো ভোট চুরি করতে পারবে না। আমরা জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।‌’এর আগে সকাল থেকে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নবীপুর বাজার, এগারোগ্রাম, মুকসাইর গ্রাম, যুক্তগ্রাম, পৈরাংকুল গ্রামসহ বিভিন্ন এলাকায় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর