1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ভোটাধিকার বঞ্চিতরা কেন্দ্র পাহারা দেবে দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে-কাজী দ্বীন মোহাম্মাদ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তিতাসে নূরনবী সরকারের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান কুমিল্লা দোকান মালিক সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানান হকার্স মার্কেট নেতৃবৃন্দরা।  কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভোটাধিকার বঞ্চিতরা কেন্দ্র পাহারা দেবে দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে–কাজী দ্বীন মোহাম্মাদ

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

ভোটাধিকার বঞ্চিতরা কেন্দ্র পাহারা দেবে
দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে–কাজী দ্বীন মোহাম্মাদ

তৌহিদ হোসেন সরকার।।

ভোটাধিকার বঞ্চিতরা কেন্দ্র পাহারা দেবে
দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে,এ ভাবেই সাধারন মানুষদের সাহস যোগিয়ে কথা বলছেন এমপি প্রার্থী দ্বীন মোহাম্মাদ, তিনি
কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকাল চারটায় মহানগরীর ৪ নং ওয়ার্ডের কাপ্তান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াত নেতা এমদাদ হোসেনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর আমীর ও সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ। এসময় উপস্থিত ছিলেন এনসিপির নেতা মোঃ ইফতেখারুল, আমানউল্লাহ আমান, ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোঃ মনির হোসেন, অধ্যাপক মজিবুর রহমান, ভিপি মুজিবুর রহমান, কাজী গোলাম কিবরিয়া, নাজমুল হাসান ও মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরপর জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডায় অনুষ্ঠিত অন্য একটি উঠান বৈঠকে তিনি বক্তব্য রাখেন। পরে বালুতোফায় নারীদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনশেষে চাপাপুরে এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দিনের কর্মসূচি শেষ করেন। বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, দেশের ৫৫ বছরে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। সুন্দর, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে রাজনৈতিক ও সামাজিক ঐক্যের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, “যদি দেশকে উন্নত করতে চাই তাহলে দুর্নীতি বন্ধ করতে হবে। রাষ্ট্রের সম্পদ ও জনগণের সম্পদ রক্ষা করা অপরিহার্য। সেই দায়িত্ব আমরা নিতে চাই।” গণসংযোগে তিনি আরও জানান, কৃষি ও কৃষকদের প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে প্রদানের উদ্যোগ নেওয়া হবে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ‘ইনসাফের বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে কাজ করা হবে।এছাড়া তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। এবার সবাই ভোট কেন্দ্রে যাবে। ভোট দখলের অপচেষ্টা করা হলে জনগণই প্রতিরোধ করবে।”অন্যদিকে, সালমানপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত এক পিকনিকেও অংশ নেন তিনি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর