1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর সমর্থনে ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর সমর্থনে ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর সমর্থনে ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর সমর্থনে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের উদ্যোগে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আবু সোলেমানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।এছাড়াও অতিথির বক্তব্য রাখেন ডাকসু-২০২৫ নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী ও কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এজিএস প্রার্থী ও বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ সাঈফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের আহ্বায়ক গাজী জাহিদুল ইসলাম, মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোমিতুর রহমান পিয়াল, জিয়া হল ছাত্রদল সদস্য কারিব চৌধুরী, জহুরুল হক হল ছাত্রদল সদস্য মেহেদী হাসান মাহি ও হৃদয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর সফলতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর