1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

মনোয়ার হোসেন,(চৌদ্দগ্রাম)কুমিল্লা।।

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. খালিদ হোসেন (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। নিহত খালিদ হোসেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের মোল্লা বাড়ীর মো. সালেহ আহমেদ মোল্লার ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (০৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মুন্সীরহাট-নবগ্রাম সড়কের কনকপুর মাদরাসা সংলগ্ন এলাকায়। বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা সাংবাদিক মীর হোসেন মোল্লা।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে খালিদ হোসেন চাচা মীর হোসেন মোল্লার মোটরসাইকেল নিয়ে মুন্সীরহাট বাজারের উদ্দেশ্যে বের হয়। পরে মোটরসাইকেলের ট্যাংকে তেল রিফুয়েল করে সে মুন্সীরহাট বাজার থেকে নিজ বাসায় ফেরার সময় মুন্সীরহাট-নবগ্রাম আঞ্চলিক সড়কের কনকপুর নামক স্থানে পৌঁছলে ট্র্যাক্টর-ব্যাটারী চালিত অটো-রিকশা ও মোটরাসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারাত্মক আহত হয় মোটরসাইকেল আরোহী কিশোর খালিদ হোসেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রাত দশটায় নিহতের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। খালিদ হোসেনের মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় কিশোর নিহতের সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর