1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মানবিক কুমিল্লার উদ্যোগে শীতার্ত ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ।  - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তিতাসে নূরনবী সরকারের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান কুমিল্লা দোকান মালিক সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানান হকার্স মার্কেট নেতৃবৃন্দরা।  কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানবিক কুমিল্লার উদ্যোগে শীতার্ত ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

মানবিক কুমিল্লার উদ্যোগে শীতার্ত ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ। 

স্টাফ রিপোর্টার।।

উষ্ণ ছোঁয়া ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ
কুমিল্লা মহানগরের ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে মানবিক কুমিল্লার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৬টায় সূজানগর চৌমহনী ও নুরপুর চৌমহনী এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু। এসময় তিনি বলেন, “মানবতার সেবায় মানবিক কুমিল্লা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”এ সময় আরও উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি হুমায়ুন কবির সরদার, সাধারণ সম্পাদক আব্দুল রহমান, মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা সদস্য ইতেখার আলম, রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিত মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর