1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‘দেশের চাবি আপনার হাতে কুমিল্লায় ভোটের প্রচারনার উদ্বোধন - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‘দেশের চাবি আপনার হাতে কুমিল্লায় ভোটের প্রচারনার উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

‘দেশের চাবি আপনার হাতে কুমিল্লায় ভোটের প্রচারনার উদ্বোধন

স্টাফ রিপোর্টার।।

যাদের বয়স ৩০ কিংবা ৩৫ বছর, তারা বিগত সময়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি—এমন মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার।গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে কী পাওয়া যাবে এবং ‘না’ ভোট দিলে কী পাওয়া যাবে না—এ বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করতেই এই উদ্যোগ।গণভোট নিয়ে প্রচারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে গঠন করা হয়েছে ‘গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম’ সেল।এরই অংশ হিসেবে আজ সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক জনসচেতনতামূলক উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী ইমাম মজুমদার এসব কথা বলেন।তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। তবে আমরা বিশ্বাস করি, সেই অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।এ সময় তিনি আরও বলেন, আমরা চাই গোটা বাংলাদেশে একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন হোক, যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান, সদর সার্কেল পুলিশ সুপার সাইফুল মল্লিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর