1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ এমডির সঙ্গে বৈঠক করেন এমপি পদ প্রার্থী আমীর'র - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ এমডির সঙ্গে বৈঠক করেন এমপি পদ প্রার্থী আমীর’র

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ এমডির সঙ্গে বৈঠক করেন এমপি পদ প্রার্থী আমীর’র

গ্যাসের স্বল্পতায় সাধারণ মানুষ দিশেহারা –কাজী দ্বীন মোহাম্মদ

তৌহিদ হোসেন সরকার।।

কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ সোমবার (৫ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক ও নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি দুপুর ১২টায় কুমিল্লার সাধারণ মানুষের চুলার গ্যাস সংকট নিরসনের লক্ষ্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ফজলে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি কুমিল্লা মহানগরীর বাসাবাড়িতে দিনের বেলায় গ্যাস সরবরাহের মারাত্মক সংকটের বিষয়টি তুলে ধরেন। কাজী দ্বীন মোহাম্মদ বলেন, গ্যাসের স্বল্পতায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থরা চরম কষ্টের মধ্যে দিন পার করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাখরাবাদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বৈঠকে বাখরাবাদ গ্যাসের এমডি প্রকৌশলী মো. ফজলে আলম বলেন, একটি সিএনজি পাম্পে যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়, তা প্রায় এক হাজার গৃহস্থালি চুলার সমপরিমাণ। কুমিল্লায় বর্তমানে ৪৩টি সিএনজি পাম্প রয়েছে। এছাড়া গ্যাস সংযোগের সময়কার লাইন ব্যবস্থাপনার সঙ্গে বর্তমান ব্যবহারের ব্যাপক পার্থক্য রয়েছে। ফলে নতুন করে গ্যাস লাইন প্রতিস্থাপন ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি আরও বলেন, শৈত্যপ্রবাহ ও তাপমাত্রার সঙ্গে গ্যাস সরবরাহ ব্যবস্থার সম্পর্ক রয়েছে। শীতের তীব্রতা কমলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা যায়। তবে জাতীয়ভাবে সিএনজি, শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়, যেখানে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। বৈঠক শেষে বাখরাবাদ গ্যাস অফিস প্রাঙ্গণে বিক্ষুব্ধ জনতার সামনে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আমরা একটি সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করেই আমি তাৎক্ষণিকভাবে এখানে এসেছি। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও শৈত্যপ্রবাহ কেটে গেলে পরিস্থিতির উন্নতি হবে।”এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহমেদ, আমানউল্লাহ, আব্দুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে সকালে কাজী দ্বীন মোহাম্মদ রাজগঞ্জ বাজারে গণসংযোগ করেন। তিনি বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং দাঁড়িপাল্লা মার্কা ও জুলাইয়ের যোদ্ধাদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর