1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ভারত সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি! - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লায় ভারত সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

কুমিল্লায় ভারত সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি!

নিজস্ব প্রতিবেদক।।

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভারত সীমান্তবর্তী এলাকায় অস্ত্র চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা, ফেনী, সরাইল ও সুলতানপুর ব্যাটালিয়ন এলাকা অপরাধের গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এসব অঞ্চলে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ তথ্য জানান সরাইল সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি আজ সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সীমান্তবর্তী শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৬ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার রকিবুল হাসান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেসিও ও বিজিবি সদস্যরা। এসময় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান দমনের পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে সীমান্তবর্তী দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো বিজিবির নিয়মিত মানবিক কার্যক্রমেরই অংশ এই কম্বল বিতরণ।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনসাধারণের সঙ্গে বিজিবির বিশ্বাস ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
কম্বল পেয়ে শীতার্ত মানুষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর