নিজস্ব সংবাদদাতা।।
গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচথুবী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, যিনি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।দোয়া মাহফিলে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679