1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
থানায় গরু নিয়ে প্রবেশে নিষেধ করায় পুলিশের উপর হামলা, যুবক আটক - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

থানায় গরু নিয়ে প্রবেশে নিষেধ করায় পুলিশের উপর হামলা, যুবক আটক

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

থানায় গরু নিয়ে প্রবেশে নিষেধ করায় পুলিশের উপর হামলা, যুবক আটক

মনোয়ার হোসেন,(চৌদ্দগ্রাম)নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা ভাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করতে কয়েক বার নিষেধ করায় ক্ষীপ্ত হয়ে এক পুলিশ সদস্যের উপর হামলা করেছে বাহাদুর হোসেন বাদল নামের এক যুবক। তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। বাদল পাশ^বর্তী লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত গুলজার আলম।
জানা গেছে, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম মডেল থানার ভাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা পুলিশের নিষেধের তোয়াক্কা না করে মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে ভাউন্ডারির ভিতরে প্রবেশ করে। এ সময় কনষ্টেবল শরিফুল ইসলাম দেখতে পেয়ে বাদলকে গরু নিয়ে থানায় প্রবেশে আবারো নিষেধের কথা জানায়। এতে ক্ষীপ্ত হয়ে বাদল তাঁর হাতে থাকা দা এর উল্টা পিঠ দিয়ে কনষ্টেবল শরিফুলের গায়ে একাধিক আঘাত করে। একপর্যায়ে শরিফুলের মাথায় কোপ দিলে চিৎকার শুনে থানার ভিতর থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাদলকে আটক করে।চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক গুলজার আলম বলেন, বিগত কয়েক বছর থেকেই বাদল থানার ভাউন্ডারিতে একাধিক গরু নিয়ে প্রবেশ করে। গরু থানার আশেপাশের গাছপালা খেয়ে ফেলায় বাদলকে একাধিকবার নিষেধ করলেও সে তোয়াক্কা করেনি। মঙ্গলবার কনষ্টেবল শরিফুল গরু নিয়ে বাদলকে প্রবেশ করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে কুপিয়ে আঘাত করে। এ ঘটনায় বাদলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর