1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা'য় হাদি'র খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দোকান মালিক সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানান হকার্স মার্কেট নেতৃবৃন্দরা।  কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত

কুমিল্লা’য় হাদি’র খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

কুমিল্লা’য় হাদি’র খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ

নিজস্ব প্রতিবেদক।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের পরিচিত মুখ শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে কুমিল্লা নগরীর পূবালী চত্ত্বর অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।রোববার(২৮ ডিসেম্বর) দুপুর ২.৩০ মিনিটে নগরীর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পূবালী চত্ত্বর এলাকায় সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় কুমিল্লা মহানগর, খেলাফত মজলিস, এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণেই ওসমান হাদিকে ভারত সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ হাদি হত্যাকান্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের কাউকে কেন গ্রেপ্তার করতে পারেননি ইন্টেরিমরা। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনতে এবং দ্রুত বিচারকার্য সম্পন্ন করার দাবি জানান।পূবালী চত্ত্বর মোড়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী-জনতা রাস্তায় বসে পড়লে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থী জনতা রাস্তায় অবস্থান করার কারনে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে বলতে থাকে লীগ ধর বিচার কর, লীগ ধর জেলে ভর, রক্তের বন্যা,ভেসে যাবে অন্যায়, আমার ভাই কবরে,খুনি কেন বাহিরে, ভারতীয় আগ্রাসন, ভেঙ্গে দাও-ভেঙ্গে দাও।

দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরালো করার ঘোষণা দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ ছাত্র-জনতা ।প্রয়োজনে সারাদিন রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান আন্দোলনকারীরা। নগরীর পূবালী চত্ত্বরে রাস্তা’য় অবরোধের ফলে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ও ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর