1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বাংলাদেশ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনে ২৫৮২টি মনোনয়নপত্র দাখিল - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনে ২৫৮২টি মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনে ২৫৮২টি মনোনয়নপত্র দাখিল

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
আসন্ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসন থেকে মোট ৩ হাজার ৪০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২ হাজার ৫৮২ জন জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। ইসির তথ্য অনুসারে, সবচেয়ে বেশি ৬৩৮টি মনোনয়নপত্র উত্তোলন হয়েছে ঢাকা অঞ্চল থেকে। রংপুর থেকে ৩৩৮টি, রাজশাহী থেকে ৩২৯, খুলনা থেকে ৩৫৮, বরিশাল থেকে ২১২, ফরিদপুর থেকে ১৬৫, ময়মনসিংহ থেকে ৪০২, সিলেট থেকে ১৭৬, কুমিল্লা থেকে ৪৯৬ এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ২৯৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এরইমধ্যে সবচেয়ে বেশি ৪৪৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে ঢাকায়। রংপুর থেকে ২৭৮টি, রাজশাহী থেকে ২৬০, খুলনা থেকে ২৭৬, বরিশাল থেকে ১৬৬, ফরিদপুর থেকে ১৪৪, ময়মনসিংহ থেকে ৩১১, সিলেট থেকে ১৪৬, কুমিল্লা থেকে ৩৬৫ এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ১৯৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর