1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক জনগণ ভোটকেন্দ্র পাহারা দেবে- কাজী দ্বীন মোহাম্মদ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক জনগণ ভোটকেন্দ্র পাহারা দেবে– কাজী দ্বীন মোহাম্মদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

“দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক”

জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক জনগণ ভোটকেন্দ্র পাহারা দেবে– কাজী দ্বীন মোহাম্মদ

তৌহিদ হোসেন সরকার।।

কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন নির্বাচনী ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।দিনের শুরুতে তিনি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় বিশিষ্ট তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম মুসার নেতৃত্বে গণসংযোগে অংশ নেন। পরে আদর্শ সদর উপজেলা ১ নম্বর কালির বাজার ইউনিয়নের হাতিগারা এলাকায় এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উজিরপুর মসজিদের খতিব মাওলানা আব্দুল করিম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ কামরুজ্জামান সোহেল এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা জাকির হোসেন, কাজী করিম, ইউনিয়ন শিবির সভাপতি হাবিবুল্লাহ, মোঃ হোমায়ুন মেম্বার, আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, আলী আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে দুপুরে সদর দক্ষিণ উপজেলার দলকুইয়া বালুচর এলাকায় মোঃ ছিদ্দিকুর রহমান মজুমদার ও জাহানারা বেগমের পুত্র মোঃ সাকিব মজুমদারের সঙ্গে মাহবুব আলম ও শারমিন আক্তারের কন্যা মারিয়ানা মাহবুব মাইশার বৌ-ভাত অনুষ্ঠানে অংশ নেন তিনি।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ঢুলিপাড়া পশ্চিম পাড়ায় এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন কাজী দ্বীন মোহাম্মদ। এতে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক রুহুল আমীন, মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আগামী জাতীয় নির্বাচন হবে ঈমান ও আকিদা সংরক্ষণের নির্বাচন। সম্রাজ্যবাদের কবল থেকে মুক্তির জন্য জুলাই বিপ্লবে ছাত্র-জনতা জীবন দিয়েছে। আমরা তাদের রক্তের সঙ্গে কোনোভাবেই প্রতারণা করতে পারি না। একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক জনগণ ভোটকেন্দ্র পাহারা দেবে। সন্ত্রাসী কায়দায় কেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণ তার যথাযথ জবাব দেবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর