1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
লালমাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট দুই ইটভাটা উচ্ছেদ, ৪ লাখ টাকা জরিমানা আদায় - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট দুই ইটভাটা উচ্ছেদ, ৪ লাখ টাকা জরিমানা আদায়

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

লালমাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট
দুই ইটভাটা উচ্ছেদ, ৪ লাখ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক।।

উপজেলা প্রশাসন, লালমাই, কুমিল্লার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে লালমাই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) ও ১৮(২) অনুযায়ী পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ এলাকায় অবস্থিত দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়। অভিযানেমেসার্স এ কে ব্রিকস, দত্তপুর, বাগমারা, লালমাই এবং মেসার্স এমরান ব্রিকস, অলিশ্বর, লালমাই নামক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেকটিকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা ধার্য ও নগদ আদায় করা হয়। পাশাপাশি উভয় ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কিলন (চুল্লি) ভেঙে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জনাব শাহীন আক্তার শিফা, সহকারী কমিশনার (ভূমি), লালমাই উপজেলা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ রায়হান মোর্শেদ ও পরিদর্শক জনাব জোবায়ের হোসেন।এ সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ শফিকুল ইসলাম এবং হিসাবরক্ষক জনাব মোঃ তোফায়েল মজুমদার উপস্থিত ছিলেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী ও লালমাই থানা পুলিশ। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর