1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চৌদ্দগ্রামে নির্বাচনে জোটপ্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ জামায়াত-ইসলামী আন্দোলন - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চৌদ্দগ্রামে নির্বাচনে জোটপ্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ জামায়াত-ইসলামী আন্দোলন

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামে নির্বাচনে জোটপ্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ জামায়াত-ইসলামী আন্দোলন

মনোয়ার হোসেন,(চৌদ্দগ্রাম) নিজস্ব প্রতিবেদক।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী সমমনা ৮ দলীয় জোটের প্রার্থী ও গণ-অভ্যূত্থানের স্পিরিট বাস্তবায়নে গণভোটে “হ্যাঁ” কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকেলে স্থানীয় একটি অডিটরিয়ামে উভয় দলের নেতৃত্ব পর্যায়ে নির্বাচনী মতবিনিময় সভায় এমন আশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মু. সাহাব উদ্দিন, ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা ক্বারী আবদুল ওহাব, উত্তর শাখা সভাপতি মাওলানা ডা. আবুল কালাম, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, ইসলামী আন্দোলন পৌরসভা সভাপতি মাওলানা মো. এয়াকুব।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা জামায়াত নেতা মাওলানা সেলিম, আবদুর রহিম, কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, মোশাররফ হোসেন ওপেল, ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-সভাপতি আবদুল কাদের খোকন, উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতী নোমান, দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ আল কবির, উপজেলা সদস্য আবদুল হাই সুমন, পৌরসভার আইন-বিষয়ক সম্পাদক আবদুল কুদ্দুস, অর্থ-সম্পাদক অহিদুর রহমান, দক্ষিণের প্রচার ও যোগাযোগ সম্পাদক আব্দুল আখের, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী মীর হোসেন, বাতিসা ইউনিয়ন সভাপতি মাওলানা ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাঈন উদ্দিন, ইসলামী আন্দোলন নেতা আলী আকবরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ইসলামী সমমনা ৮ দলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা ঐক্যবদ্ধ আছি, তাই কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। মানুষ চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী মতের প্রার্থীকে ভোট দিতে চায়। এজন্য আমরা ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। তাহলে বিজয় আমাদেরই হবে, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর