1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সীমান্তে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও মাদক জব্দ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা সীমান্তে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও মাদক জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

কুমিল্লা সীমান্তে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও মাদক জব্দ

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে অবৈধ ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ী ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।আজ বুধবার বিকেলে এ তথ্য জানান ১০ বিজিবির অধিনায়ক লেফ. কর্নেল মীর আলী এজাজ।তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গবার সন্ধ্যা থেকে আজ বুধবার ভোর পযন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরাজ খানের উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।

টাস্কফোর্স দলটি গতকাল সন্ধ্যা ৬টায় সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, ডারবিন ক্রিম ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।এছাড়া গতকাল রাতে জেলার সীমান্তবর্তী ৮ কিলোমিটার এলাকার মধ্যে পৃথক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির পাহাড়পুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার টাকা।একইদিন চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিওপির রাঙ্গামাটি এলাকা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৮ হাজার টাকা।পাশাপাশি আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ কামারখা জোড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ লাখ ৪১ হাজার ৯৪০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়।১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরো জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় মোট ৮৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর