1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চৌদ্দগ্রামে পুলিশের পোশাকে প্রতারণার মাধ্যমে বিকাশ দোকানদারের ৬০ হাজার টাকা ছিনতাই! - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা চৌদ্দগ্রামে পুলিশের পোশাকে প্রতারণার মাধ্যমে বিকাশ দোকানদারের ৬০ হাজার টাকা ছিনতাই!

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা চৌদ্দগ্রামে পুলিশের পোশাকে প্রতারণার মাধ্যমে বিকাশ দোকানদারের ৬০ হাজার টাকা ছিনতাই!

চৌদ্দগ্রাম প্রতিনিধি,কুমিল্লা।।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের পোশাকে বিকাশ দোকানে এসে প্রতারণার মাধ্যমে ফারুক আহাম্মদ খোকন (৫৪) নামে এক ব্যবসায়ীর ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারে। এ ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগি ব্যবসায়ী ফারুক আহাম্মদ খোকন অজ্ঞাতনামা পুলিশের পোশাকধারী দুই ব্যক্তির নামে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন।থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার বাজার এলাকায় মিজান টেলিকম নামীয় একটি বিকাশ দোকানের সামনে বুধবার দুপুরে পুলিশের পোশাকধারী দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে দাঁড়ান। এ সময় মোটরসাইকেলের পেছনের আরোহী ব্যক্তিটি ওই বিকাশ দোকানে এসে একটি বিকাশ পার্সোনাল নম্বরে (০১৮৮২-৫৯৬৬৫৩) ১০ হাজার এবং অপর একটি বিকাশ এজেন্ট নম্বরে (০১৬২৬-০৫১০৮২) ৫০ হাজার টাকা পাঠাতে বলে। দোকানদার ওই ব্যক্তিটির কথামতো উপরোক্ত নম্বরগুলো সর্বমোট ৬০ হাজার টাকা প্রেরণ করেন। এ সময় টাকা পাঠাতে বলা ব্যক্তিটি নিজ মুঠোফোনে কথা বলার ভান করে আকষ্মি দৌঁড়ে তাদের মোটরসাইকেলে উঠে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভুক্তভোগি দোকানদার দোকান থেকে বের হয়ে তাদেরকে তাড়া করেও ধরতে পারেননি। পরে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হয়ে বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দিতে বলায় ভুক্তভোগি ব্যবসায়ী ফারুক আহাম্মদ খোকন প্রতিকার চেয়ে সন্ধ্যায় থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, এ বিষয়ে ভুক্তভোগি ব্যবসায়ী কর্তৃক একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে পুলিশের একটি টিম কাজ করছে। এ ব্যাপারে ভুক্তভোগি ব্যবসায়ীকে আইনগত সার্বিক সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর