1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
আমি আবেগে পড়ে মনোনয়ন পত্র কিনেছি, আমার ভুল হয়েছে - সাক্কু - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমি আবেগে পড়ে মনোনয়ন পত্র কিনেছি, আমার ভুল হয়েছে – সাক্কু

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আমি আবেগে পড়ে মনোনয়ন পত্র কিনেছি, আমার ভুল হয়েছে – সাক্কু

আরমান আহমেদ,বিশেষ প্রতিনিধি।। 

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, বিভিন্ন ভাবে শুনছি ইয়াছিন ভাইয়ের সমর্থকরা বলছেন তারা আজ নমিনেশন আনছেন, কাল নমিনেশন আনছেন, এসব দেখে আমি আর সহ্য করতে না পেরে আবেগে পড়ে মনোনয়নপত্র কিনেছি। তবে, এই মনোনয়ন পত্র কেনাটা আমার ভুল হয়েছে। আমি এই মনোনয়নপত্র জমা দিবো না এবং কি ইলেকশনও করবো না। তবে, দল যদি ইয়াছিন সাহেবকে মনোনয়ন দেয়, তাহলে আমিও ইলেকশন করমু। সোমবার (২২ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে এক জরুরী সংবাদ সম্মেলন ডেকে এমন ঘোষণা দেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা।মনিরুল হক সাক্কু সংবাদ সম্মেলনে আরো বলেছেন, ইয়াছিন সাহেব সবসময় আমার কার্যক্রকে বাধা দিয়েছে৷ সবসময় তিনি আমার বিপরীতে ছিলেন। তাই হাজী ইয়াছিন সাহেবকে নমিনেশন দিলে আমি স্বতন্ত্র থেকে হলেও নির্বাচন করবো। হাজী ইয়াছিন সাহেব ছাড়া আর যাকেই নমিনেশন দিক, আমি তার পক্ষে কাজ করবো৷ তাই আমি বিএনপির মহাসচিব সাহেব কে বলেছিলাম ভাই আমাকে যদি দেন তবে দিতে পারেন। আর যদি না দেন, তাহলে আমার দৃষ্টিতে মনিরুল হক চৌধুরী সাহেবকে দিলে ভাল হবে৷ আমি ওনাকে আরো বলেছি যদি আমার কথা রাখেন তাহলে আমি যেভাবে ইলেকশন করতাম, সেভাবেই ওনাকে করিয়ে বিজয় নিয়ে আসবো। তাই, দলের মহাসচিব আমার কথা রেখেছেন। মনির ভাই মনোনয়ন পেলেন, আর আমি শুরু থেকেই ওনার সঙ্গে কাজ করছি।মনোনয়নপত্র নেওয়া প্রসঙ্গে মনিরুল হক সাক্কু বলেন, আমি দেখলাম যে ইয়াছিন ভাই বিভিন্ন জায়গায় গণসংযোগে গিয়ে নিজে মালা পড়ছেন, আবার মানুষকে মালা পড়িয়ে দিচ্ছেন, এমন একটি উদ্ভট পরিস্থিতি তৈরী করেছেন। এছাড়া, একবার ১২ তারিখ, একবার ১৬ তারিখ আবার ১৮ তারিখ এসব বলে বিভ্রতকর পরিস্থিতি তৈরী করছেন। আমি আমার রাগ উঠে যাওয়ায় আমি নমিনেশন পেপার কিনেছি। তবে, এটা কেনার পর আমি বুঝতে পারছি নমিনেশন পেপার কেনাটা আমার ভুল হয়েছে।এসময়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বহিষ্কারাদেশ আদেশ প্রত্যাহার ইস্যু নিয়ে সাক্কু বলেন, আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব এবং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে চিঠি দিয়েছিলাম। তখন আমি মহাসচিব সাহেবকে বলেছিলাম আপনার দল তো ক্ষমতায় নেই, আপনি আমাকে মেয়র বানিয়ে দিতে পারবেন। দল যখন ক্ষমতায় আসে তখন দেখা যাবে। এই দুইটা কথা বলে আমি আইসা পড়ছি। আমি আর কোনো চিঠি দিবো না এটার জন্য।উল্লেখ্য, ২০২২ সালের ১৯ মে দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে মনিরুল হক সাক্কুকে আজীবন বহিষ্কার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর