1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ওসমান হাদী ও খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মনিরুল হক চৌধুরী। - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ওসমান হাদী ও খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মনিরুল হক চৌধুরী।

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

ওসমান হাদী ও খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মনিরুল হক চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর উদ্যোগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীর আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ দোয়ার আয়োজন করেন কুমিল্লা-০৬ আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ আস সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খেতাসারে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতার কাছে দোয়া চাইলেন এই নেতা।এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ধানের শীষের প্রচারণা ও কালিরবাজার ইউনিয়নের সৈয়দপুরে জুম’আর নামাজ শেষে মুসল্লিদের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন তিনি।সংক্ষিপ্ত সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন, জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ওসমান হাদি।আমি তাঁর মাঝে অনেক প্রতিভা দেখতে পেয়েছি, জলন্ত আগুনের মত তেজ ছিল ওসমান হাদীর। বেঁচে থাকলে ইতিহাসের অগ্রিনায়ক হিসবে দেখতে পেতাম। তাই ষড়যন্ত্রকারীরা তাঁকে টার্গেট করে মেরে ফেলেছে। তিনি যেমন ছিলেন দেশপ্রেমিক তেমনি ছিলেন ধার্মিক। আল্লাহ তাঁর মৃত্যুকে শাহাদাতের মর্যাদা দান করুক। আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।তিনি আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়া, আমাদের মা, গণতন্ত্রের মা আজ সংকটাপন্ন। দীর্ঘ লড়াই সংগ্রামে আপোষ না করার কারনে ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও উন্নত চিকিৎসার অভাবে আজ তিনি এত অসুস্থ। আপনারন সবাই আপোষহীন নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করবেন।দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য মাহবুব আলম চপল, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার।কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কবির হোসেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফাহিম আহমেদ, কুমিল্লা মহানগর যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ইকু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক সার্কিট, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অন্তর আহমেদ সুমন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসিফ ইকবাল ফারিয়াল।মোনাজাতে ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর