1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সৌদি আরব পূর্বাঞ্চলের কেন্দ্রীয় যুবদল নেতা ইয়াকুব চৌধুরীকে চৌদ্দগ্রামে সংবর্ধনা - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সৌদি আরব পূর্বাঞ্চলের কেন্দ্রীয় যুবদল নেতা ইয়াকুব চৌধুরীকে চৌদ্দগ্রামে সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সৌদি আরব পূর্বাঞ্চলের কেন্দ্রীয় যুবদল নেতা ইয়াকুব চৌধুরীকে চৌদ্দগ্রামে সংবর্ধনা

মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম প্রতিনিধি।। 
কুমিল্লা চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর কৃতি সন্তান সৌদি পূর্বাঞ্চলের কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য ইয়াকুব চৌধুরীকে সৌদি আরব থেকে দেশে আগমণ উপলক্ষে ফুলেল সংবর্ধনা দিয়েছেন চিওড়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধায় চিওড়া ইউনিয়নের কাবাব এক্সপ্রেসে সংবর্ধনা অনুষ্ঠানে চিওড়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি কাজী আবুল কাশেমের সভাপতিত্বে ও চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আনিছুর রহমান জাহাঙ্গীর, সহ-সভাপতি জাফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চিওড়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মো: পলাশ ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নিজাম, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, ওসমান গণি, মো: শিহাব, ইব্রাহীম হোসেন বাবু, ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: রানা, মো: রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জিহাদ, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. বাবু, মো. শাকিল, মো: হৃদয়, চিওড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি মো: ইদ্রিস সহ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।সংবর্ধিত অতিথি ইয়াকুব চৌধুরী বক্তব্যে বলেন,ঐক্যের কোন বিকল্প নেই, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদাকে ভোট দিয়ে চৌদ্দগ্রামের এমপি নির্বাচিত করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর