1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

মনোয়ার হোসেন, কুমিল্লা।।
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মো. নাছির উদ্দিন নামে চিহিৃত এক মাটি সিন্ডিকেট সদস্য ও মাটি বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বিকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।জানা গেছে, সুনির্দিষ্ট বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার শুভপুর ইউনিয়নের তিনপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। অভিযানকালে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কেটে অন্যত্র বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারা অনুযায়ী স্থানীয় মাটি বিক্রেতা মো. নাছির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। মাটি খেকোদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান সর্বত্র অব্যাহত থাকবে। এর আগে গত বুধবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে উপজেলার কাশিনগর ইউনিয়ন থেকে একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর