1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুড়িচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বুড়িচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

বুড়িচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর উদারগাজী বাড়ি বধ্যভূমিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. সরু মিয়া।
পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শেফাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, শহীদ পরিবারের পক্ষে হাজী আবু হানিফ, পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হক, বিএনপির পীরযাত্রাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. নসু মিয়াসহ অন্যান্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, সাবেক প্রধান শিক্ষক মো. হাবীবুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো. নেয়ামত উল্লাহ, অধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ও আবদুল ওহাব মাস্টার।অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন আবিদপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নেয়ামত উল্লাহ।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর