1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৮ জনসহ নিহত ১০, শোকে স্তব্ধ স্বজনরা!

তরী বাংলাদেশের আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

তরী বাংলাদেশের আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক।।
বিজয়ের মাস ও মহান বিজয় দিবস উপলক্ষে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও আমাদের নদ-নদী’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জেলা কমান্ড, ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ।জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়। সোহেল রানা ভূইয়া-র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী।প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা বলেন, “তৎকালীন সময়ে নদীগুলো না থাকলে মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম আরও দীর্ঘায়িত হতো। প্রকৃতির দান নদ-নদীর কারণেই আমরা সহজেই স্বাধীন দেশ পেয়েছি। আজ এই দেশকে টিকিয়ে রাখতে হলে নদী-খাল ও জলাশয়গুলোকে রক্ষা করতেই হবে।”আলোচনায় অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষানুরাগীরা মুক্তিযুদ্ধ ও নদীকে ঘিরে তাঁদের স্মৃতি ও অনুভূতি তুলে ধরেন। বক্তারা বলেন, দেশের নদী-খাল ও নৌপথগুলো সচল থাকলে যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে, জনভোগান্তি হ্রাস পাবে এবং পণ্য পরিবহনের খরচও কমবে।সভাপতির বক্তব্যে শামীম আহমেদ বলেন, “মহান মুক্তিযুদ্ধে নদীগুলো আমাদের যেভাবে সহযোগিতা করেছে, বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশকেও সহযোগিতা করতে পারবে—যদি আমরা নদী, খাল ও জলাশয়গুলোকে রক্ষা করি। তরী বাংলাদেশ জনসচেতনতা সৃষ্টি করে পরিবেশ ও নদী রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, এম ওয়াসেল সিদ্দিকী, আছরারুন নবী মোবারক, প্রফেসর হুমায়ুন কবির খান, ফসিউর রহমান হাসান, জয়নাল আবেদীন; পৌর ডিগ্রি কলেজের গভর্নিং কমিটির সভাপতি এবিএম মমিনুল হক; ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সৈয়দ মো. আকরাম।এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, হারাধন বিশ্বাস, প্রদীপ কুমার পাল, মতিউর রহমানসহ বিভিন্ন প্রিন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর