1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
জাতীয় নির্বাচন ২৬ইং কাজী দ্বীন মোহাম্মদের উদ্যোগে পোস্টার–ব্যানার অপসারণ কার্যক্রম শুরু - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাতীয় নির্বাচন ২৬ইং কাজী দ্বীন মোহাম্মদের উদ্যোগে পোস্টার–ব্যানার অপসারণ কার্যক্রম শুরু

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচন ২৬ইং কাজী দ্বীন মোহাম্মদের উদ্যোগে পোস্টার–ব্যানার অপসারণ কার্যক্রম শুরু

তৌহিদ হোসেন সরকার।।

জাতীয় নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ও আরপিও অনুযায়ী সকল মনোনীত প্রার্থীকে নিজ দায়িত্বে প্রচারিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নের অংশ হিসেবে কুমিল্লা–৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় সরকারি তফসিল অনুযায়ী তার এলাকায় পোস্টার অপসারণ কার্যক্রম উদ্বোধন করেছেন।উদ্বোধনী অনুষ্ঠানে নিজ নামে ছাপানো পোস্টারগুলো সরিয়ে ফেলতে নির্দেশ দেন কাজী দ্বীন মোহাম্মদ। তিনি তার কর্মী–সমর্থকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত পোস্টার, ব্যানার ও ফেস্টুন নির্বাচনী আচরণবিধি ও নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমা অনুযায়ী নিজ ব্যয় ও দায়িত্বে অপসারণ করার জন্য দিকনির্দেশনা দেন।এসময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা জামায়াত আমীর মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “নির্বাচন কমিশন ও নির্বাচন আইনের (আরপিও) নির্দেশনা মেনে চলাই আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। আমরা সর্বোচ্চ শৃঙ্খলা ও স্বচ্ছতার সাথে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনী প্রচারের–পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা আইনগত বাধ্যবাধকতা, তাই আমরা তা যথাসময়ে বাস্তবায়ন করছি।”স্থানীয় জনগণ ও ব্যবসায়ী সমাজ প্রার্থীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেন, “এতে সমন্বিত ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর