1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
নার্সিং পেশা মানবসেবার অনন্য ক্ষেত্র - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নার্সিং পেশা মানবসেবার অনন্য ক্ষেত্র

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নার্সিং পেশা মানবসেবার অনন্য ক্ষেত্র

মোঃ আবদুল আউয়াল সরকার।।

ভিক্টোরিয়া নার্সিং কলেজ কুমিল্লায় তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলায় বিশেষ অবদান রেখে চলেছে বলে জানিয়েছেন বক্তারা।বুধবার (২৬ নভেম্বর) কুমিল্লার ঢুলিপাড়া ভার্চুয়াল ফান টাউন অডিটোরিয়ামে দিনব্যাপী আলোচনা সভা,নবীনবরণ,
বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।ভিক্টোরিয়া নার্সিং কলেজ কুমিল্লার অধ্যক্ষ ও সাবেক সেনা কর্মকর্তা মেজর তাহমিনা ইসরাত খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের চেয়ারম্যান ডা. আনিছ মালিক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নার্সিং পেশা মানবসেবার অনন্য ক্ষেত্র। মানবিকতা, সহমর্মিতা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডাঃ রেজা মোঃ সারোয়ার আকবর, কুমিল্লা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার, কুমিল্লা জেনারেল হাসপাতালের সেবা উপতত্ত্বাবধায়ক আভা রানী মজুমদার, কুমিল্লা নাভানা হসপিটাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল আউয়াল সরকার এবং কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের জেলা সহকারী পাবলিক হেলথ নার্স জয়নাল আবেদিন।অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এতে কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিরা উপস্থিত ছিলেন।অধ্যক্ষ ও সাবেক সেনা কর্মকর্তা মেজর তাহমিনা ইসরাত খানম বলেন,“শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার সমন্বয় করে সর্বাধুনিক প্রযুক্তি ও প্রক্রিয়া ব্যবহার করে দক্ষ নার্স তৈরি করাই আমাদের লক্ষ্য। ভিক্টোরিয়া নার্সিং কলেজ সম্পূর্ণভাবে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কোর্স শেষে শিক্ষার্থীরা সম্পূর্ণ বৈধ সনদ লাভ করে থাকে।” তিনি আরও বলেন, কুমিল্লায় বাংলাদেশ নার্সিং কাউন্সিল কারিকুলাম অনুযায়ী মানসম্মত নার্সিং শিক্ষা প্রদানে আমাদের প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।স্বাগত বক্তব্যে কুমিল্লা নাভানা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার বলেন,ভিক্টোরিয়া নার্সিং কলেজ ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশের জন্য প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যা ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। সুস্থ্য মাতৃত্ব এবং নবজাতক শিশু জন্মের জন্য নার্স-মিডওয়াইফদের কোনো বিকল্প নেই। ভিক্টোরিয়া নার্সিং কলেজ দক্ষ নার্স ও মিডওয়াইফ তৈরির মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে বিশেষ অবদান রেখে চলেছে।উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন, মারজানা তিথী এবং কাশমিন সাথি। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর