1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
খালেদা জিয়া'র উপস্থিতিতে আগামী নির্বাচনে গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে-কাজী নাহিদ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খালেদা জিয়া’র উপস্থিতিতে আগামী নির্বাচনে গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে-কাজী নাহিদ

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়া’র উপস্থিতিতে আগামী নির্বাচনে গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে-কাজী নাহিদ

মনোয়ার হোসেন,(চৌদ্দগ্রাম)নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় পার্টি (জাফর) এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী মো: নাহিদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের সঙ্গে আপোষ করেননি। গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেত্রী আজ মৃত্যুশয্যায়। সারাদেশে মসজিদ মক্তব, মাদ্রাসায়, মন্দির ও গির্জায় তাঁর জন্য দোয়া প্রার্থনা চলছে। মহান সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ্যতা দান করেন। গণতন্ত্রের অতন্দ্র প্রহরী মহিয়ষী নারী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দুই হাত তুলে দোয়া চাই তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তাঁর উপস্থিতিতে আগামী নির্বাচনে গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে বলে আশা করছি। বেগম খালেদা জিয়ার কিছু হলে দেশের চলমান যে রাজনীতি ধারাবাহিকতা সেটি হয়তো স্তব্ধ হয়ে যেতে পারে এবং অনেকেই সেই সুযোগটি নেওয়ার জন্য চেষ্টা করছে।কাজী নাহিদ শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে ফকিরহাট চৌমুহনী মার্কেটে বায়তুস সালাম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে খালেদা জিয়ার সুস্হতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সাবেক মেম্বার আলী নোয়াবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী শহীদ, শুভপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, গ্রাম কমিটির সভাপতি শামসুল হক মজুমদার।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, শুভপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন, জসীম উদ্দীন, আব্দুস সোবহান, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আব্দুল মজিদ, মোহাম্মদ ইয়াসিন, আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত আর্মি তিতু মিয়া, রুহুল আমিন, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আবুল কাশেম ভূঁইয়া, আব্দুল মালেক, দুলাল আহমেদ, সৈয়দ আহমদ, জাহাঙ্গীর হোসেন, মোবারক আলী, শুভপুর ইউনিয়ন ছাত্র সমাজের নেতা সোহরাব হোসেন, নূর নবী, মোহাম্মদ জিসান, আব্দুল কাইয়ুম, নাসির উদ্দিন, মোহাম্মদ সোহেল, আবদুছ সামাদ, দেলোয়াার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর