নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার শাহাপুর দরবার শরীফে শুক্রবার জুম্মার নামাজের পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), সদর দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।মাহফিলে কুমিল্লা জেলা ও মহানগর থেকে হাজারো মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি–সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679