1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎তারেক রহমানের ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল - কুমিল্লার খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

‎তারেক রহমানের ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

‎তারেক রহমানের ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল

‎নিজস্ব প্রতিবেদক।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানতে যেমন উদগ্রিব দেশ, তেমনি তোলপাড় চলছে ‘কবে দেশে আসছেন তারেক রহমান’ এ নিয়ে। নানা গুঞ্জন, আলোচনার মধ্যেই তার দেশে ফেরা নিয়ে নতুন এক তথ্য দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে তিনি জানান, বেগম জিয়ার বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন তারেক রহমান। এর ওপর ভিত্তি করেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন।মির্জা ফখরুল আরও জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরক অবস্থা অপরিবর্তিত থাকলেও শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন।এর আগে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি এখনও ট্রাভেল পাস চাননি, চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করবে সরকার।আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। তবে সিদ্ধান্ত দল ও পরিবারের।সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর