1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৮ জনসহ নিহত ১০, শোকে স্তব্ধ স্বজনরা! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন কুমিল্লার শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুর্গাপূজায় কুমিল্লা সেক্টরের ১৭৬ মণ্ডপে বিজিবির নিরাপত্তা জোরদার কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত ঘোষণা! কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে ভাঙচুর-আগুন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার। ছাত্ররাজনীতির একাল-সেকাল – সাম্প্রদায়িক রাজনীতির উত্থান!

বিপিএ অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র সাংবাদিক জুয়েল খন্দকার

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিপিএ অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র সাংবাদিক জুয়েল খন্দকার

নিজস্ব প্রতিবেদক।।
সম্প্রতি অনুষ্ঠিত (বিপিএ) বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৫ এর অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন সিনিয়র সাংবাদিক জুয়েল খন্দকার।গতকাল শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর বাংলামটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে পেশাগত দক্ষতা, নির্ভরযোগ্য সাংবাদিকতা এবং গণমাধ্যম অঙ্গনে তার অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।জুয়েল খন্দকার বর্তমানে সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক এবং সংবাদ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সাংবাদিকদের অধিকার আদায় এবং নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের সেবা এবং জাতির কল্যাণের জন্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে একাধিকবার মামলা মোকাবিলা করতে হয়েছে তার।আয়োজিত অনুষ্ঠানটিতে বিকাল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত চলা অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আয়োজক হিসেবে ছিলেন দৈনিক মানবাধিকার প্রতিদিন ও টিএম ফেয়ার মার্কেট। ইভেন্ট পার্টনার ছিল স্টার বাংলাদেশ মিডিয়া, প্রেজেন্টেড বাই ই-ক্রয়, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক কালের সমাজ ও দেশপত্র এবং অনলাইন মিডিয়া পার্টনার বাংলা টিভি ৭১।জুয়েল খন্দকারের অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সহকর্মী সাংবাদিকসহ গণমাধ্যম মহলে অভিনন্দনের ঢল নেমেছে। তার সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব সবসময়ই তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর