1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত। - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং প্রতিনিধি, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলামের সাথে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে এ সভার অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. সাফি, সাহিত্য সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহাম্মদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল্লাহ এবং নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম রনি, আশিক ইরান, মো. তাজুল ইসলাম, হাসিবুল ইসলাম সবুজ, মারুক হোসেন ও মো. কিবরিয়া।মতবিনিময় সভায় ওসি শাহিনুল ইসলাম বুড়িচং থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। চুরি, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যমের তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানান ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর