1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের সি পি আর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের সি পি আর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের সি পি আর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্ট।।

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখা ও আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লার যৌথ উদ্যোগে প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের ফাস্ট এইড এন্ড সি পি আর প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।২৯ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লা আঞ্চলিক কার্যালয় (টমছম ব্রিজ) নিউ হোস্টেলের বিপরীত ন্যাশনাল ব্যাংকের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশন কুমিল্লার নিজস্ব প্রতিবেদক কাজী মোঃ এনামুল হক ফারুক অনুষ্ঠানের উদ্বোধন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নজরুল ইসলাম রিপন।বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের চিফকোর্স কো-অডিনেটর আমিনুল ইসলাম বুলবুল , প্রতিষ্ঠানের কুমিল্লা শাখার উপদেষ্টা সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট) ও জজকোর্ট কুমিল্লার আইনজীবী এডভোকেট মোহাম্মদ জাফর আলী, কেয়ার গিভার ইনস্টিটিউট অব চাঁদপুর এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন, কেয়ার গিভার ট্রেইনার মোঃ আরিফ গাজী, আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার ঢাকা কেরানীগঞ্জ শাখার পরিচালক মোঃ মেহেদী হাসান।বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন ও আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লা শাখার কোর্স কো- অডিনেটর মোঃ শরিফুল আলম এর সঞ্চালনায় ও পরিচালক মোঃ শফিউল আলম এর সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরীপুর সরকারী হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার প্রশিক্ষক ডা : শান্তা আক্তার আরোহি, শাখা ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম , ইনচার্জ শাওন আচার্য ও লাকসাম শাখার পরিচালক মোঃ শিহাবুল আলম।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সকল গ্রাম ডাক্তার /প্রাথমিক চিকিৎসকদের ভুমিকা অত্যন্ত প্রশংসনীয়। মানবিক ও সামাজিক দায়িত্ব থেকে মানব সেবাকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন মহামারি করোনা কালীন সময় প্রাথমিক চিকিৎসকগণ নিজের জীবন বাজি রেখে সেবা দিয়েছেন , তখন একমাত্র ভরসা ছিলো গ্রাম ডাক্তার প্রাথমিক চিকিৎসকগণ উল্লেখ করে প্রত্যন্ত অঞ্চলে একজন প্রাথমিক চিকিৎসকের প্রয়োজন কতটা একমাত্র গ্রামের মানুষরা অবগত।অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম রিপন বলেন,গভীর রাতে, ঝড় বৃষ্টিতে মানুষের সেবা দিয়ে যাচ্ছে প্রাথমিক চিকিৎসকগন। প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য রিফ্রেসার্স ট্রেনিং এর ব্যবস্থা করা হলে গ্রামের মানুষ আরও ভালো সেবা পাবে বলে তিনি আশা করেন। সরকারের কাছে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্ৰামীণ এবং প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তরিক দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানান।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও সম্মামনা ক্রেষ্ট দিয়ে বরন এবং প্রশিক্ষণার্থীদের সনদ ও আইডি কার্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর