1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে তেকসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে তেকসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে তেকসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোঃ নিয়াজ করিম রাকিব, তেজগাঁও কলেজ প্রতিনিধি।।

তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন এর সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)’র নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে তেকসাস নেতৃবৃন্দ কলেজের সার্বিক শিক্ষা পরিবেশ, সাংবাদিকতা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক নানা উদ্যোগ নিয়ে অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় করেন।সাক্ষাৎকালে তেজগাঁও কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক নূরনবী আল মাহমুদ উপস্থিত ছিলেন। তিনি তেকসাস নেতৃবৃন্দের সাথে কলেজ উন্নয়ন, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন তেকসাস নেতৃবৃন্দের বিভিন্ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ক্যাম্পাসের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা এবং শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা–সমাধান সমাজের সামনে তুলে ধরতে সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি তেকসাসকে ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন, তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক নয়ন কুমার বর্মন (যায়যায়দিন), সদস্য সচিব মোঃ সাঈদুর রহমান (আরটিভি), সদস্য আবু রায়হান আকাশ (ডেইলী নোট ২৪), জান্নাতুন নেছা বুশরা (এনবিবি), মোঃ তুহিন ইসলাম রাতুল (দেশের কন্ঠ) ও মোঃ রাকিব হাসান (আজকের পেপার)।সৌজন্য সাক্ষাৎ শেষে তেকসাস নেতৃবৃন্দ অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর