1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি'র পতাকা তলে! - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দোকান মালিক সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানান হকার্স মার্কেট নেতৃবৃন্দরা।  কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত

কুমিল্লা দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে!

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কুমিল্লা দেবিদ্বারে নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে এনসিপি’র পতাকা তলে!

ফজলুল হক জয়,বিশেষ প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পতাকা তলে-এমন গুঞ্জন এখন সর্ব মহলে।গেলে জুলাই মাসে হওয়া এনসিপি’র দেবিদ্বার উপজেলা (কুমিল্লা) সমন্বয় কমিটিতে স্থান পেয়েছে আওয়ামী লীগের একাধিক সক্রিয় কর্মী।এ বিষয়টি এখন নতুন করে সামনে এসেছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। জানা গেছে,এ উপজেলার স্থানীয় এনসিপির নেতারা কেন্দ্রীয় এক নেতার যোগ সাজেসে আওয়ামী লীগের ভোট ভাগিয়ে নিতে বিভিন্ন শর্তে তাদেরকে দলে ভিড়াচ্ছেন। এ নিয়ে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।নাম প্রকাশ না করার শর্তে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃবৃন্দই বলছেন,যে উদ্দেশ্যে ৫ আগস্ট মৃত্যুর মুখে থেকে আন্দোলন করা হয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যেই ব্যর্থ হতে যাচ্ছে।অনেকেই বলছেন, এন সি পি’র কেন্দ্রীয় নেতারা যারা ফ্যাসিস্ট রোধে কাজ করে যাচ্ছেন স্বয়ং তারাই ক্ষমতার লোভে তাদের ঘনিষ্ঠ দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন।তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দেবিদ্বার উপজেলা কমিটি।এ কমিটিতে আওয়ামী লীগের সাবেক এমপি রাজীব মুন্সির ঘনিষ্ঠ এক কর্মী আমির হোসেন এবং আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর আবুল বাশার সরকার সহ একাধিক আওয়ামী কর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন,এটা নিঃসন্দেহে এনসিপির একটি অপরিপক্ক সিদ্ধান্ত যা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি অশনি সংকেত।নাম প্রকাশ না করার শর্তে দেবিদ্বারের সাধারণ অনেক ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, ভোটের মাঠে এনসিপি শূন্য অবস্থায় রয়েছে সেজন্য তারা দিশেহারা হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে যা জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানীর স্বরূপ,দেবিদ্বারের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।এসব বিষয়ে কথা বলতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে কল দেওয়া হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর