1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বিএনপির মনোনয়ন না পেয়ে নেতার পদত্যাগ!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বিএনপির মনোনয়ন না পেয়ে নেতার পদত্যাগ!

কুমিল্লার খবর অনলাইন ডেস্ক।।
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম সেলিম (কবি সেলিম বালা)।মনোনয়ন না পেয়ে তিনি এ পদ থেকে রোববার (২৩ নভেম্বর/২৫) পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র সোমবার (২৪ নভেম্বর/২৫) নিজের ফেসবুকে আপলোড করে এ তথ্য নিশ্চিত করেন।‎তিনি নিজ নির্বাচনি এলাকায় নীরব মানবিক কর্মযোদ্ধা। শত শত নারীকে কর্মসংস্থানের জন্য সেলাইমেশিন ঘরে ঘরে পৌঁছে দেন। প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য দোকানঘর নির্মাণ করে দেন। হুইলচেয়ার, শিক্ষা উপকরণ, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, দুস্থ অসহায় পরিবারকে সহযোগিতা, নলকূপ স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছিল তার নিয়মিত মানবিক কাজ। করোনাকালীন দুর্যোগে একজন মানবিক মানুষ হিসেবে অসহায়দের সহায়ক ছিলেন এই কবি সেলিম বালা।নিজের পদত্যাগ প্রসঙ্গে তিনি লিখেছেন- ‘ময়মনসিংহ-৩ নির্বাচনি এলাকার প্রিয় জনগণ, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে, কিছু ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে আমি এতদিন যে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, সেই ‘জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির ‘যুগ্ম মহাসচিব’-এর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমি আমার পদত্যাগপত্রটি ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি।আমার দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে আপনাদের সঙ্গে নিয়েই নতুন পথে আমাদের পথচলা শুরু হবে ইনশাআল্লাহ।’পদত্যাগের পরপরই নির্বাচনি এলাকায় মুখেমুখে ঘুরছে শাপলা কলি নিয়ে ত্রয়োদশ নির্বাচনে মাঠে নামছেন তিনি। গুঞ্জন উঠেছে এনসিপিতে যাচ্ছেন কবি সেলিম বালা।এ বিষয়ে জানতে মোবাইল ফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়। খুদেবার্তায় তিনি যুগান্তরকে জানান, আপাতত কিছুই বলতে চাচ্ছি না। সময়ে সব জানবেন, ইনশাআল্লাহ।
‎অপরদিকে তার ফেসবুকে এ পোস্টে ‘শুভ কামনা’ লিখে মন্তব্য করেন গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য খলিলুর রহমান। জুলাইযোদ্ধা মোজাম্মেল হক লিখেন ‘ঠিক আছে গৌরীপুরের কবি।’শাপলা কলির ছবিযুক্ত রুবেল ইসলাম লেখেন- ‘আপনার নতুন পথের পথচলায় আমরা সাথে আছি, ইনশাআল্লাহ।’ মিজানুর রহমান প্রিয় লেখেন ‘এনসিপি প্রার্থী কনফার্ম।’
এছাড়াও নেটিজেনরা নানান মন্তব্য করেন। তবে এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত কবি সেলিম বালা কোনো মন্তব্য করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর