1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম - কুমিল্লার খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশু এফএমডি টিকার আওতায়: কৃষি মন্ত্রী কুমিল্লায় রথযাত্রা মহোৎসবে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর নগরী হাজারো ভক্তের অংশগ্রহণে ঐতিহ্য ও সম্প্রীতির মিলনমেলা। কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন। ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়!

আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর : এড. সাইফুল ইসলাম

ফজলুল হক জয়,দেবীদ্বার কুমিল্লা।। 

আমি সংসদে গেলে দেবিদ্বার হবে উন্নয়নের বাতিঘর এমন মন্তব্য করেছেন কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক এডভোকেট সাইফুল ইসলাম সরকার।শনিবার (২২ নভেম্বর) সাংবাদিকের কাছে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।সাইফুল ইসলাম বলেন, দেশের গণতান্ত্রিক চর্চা উত্তরণে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ, এই নির্বাচনে জনগণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটাধিকার প্রয়োগ ও সঠিক প্রার্থী পছন্দের মাধ্যমে আমরা পাবো নতুন বাংলাদেশ।তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) যদি এই আসনে আমাকে যোগ্য মনে করেন দলীয় “শাপলা কলি” প্রতীকে মনোনয়ন দেন, দেবিদ্বারবাসী নেতৃত্বের পরিবর্তন ঘটিয়ে যদি সঠিক ব্যক্তিকে বেছে নেন এবং তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে তিনি দেবিদ্বারের জনগণের আশার প্রতিফলন ঘটাবেন। তিনি আগামীতে সুযোগ পেলে এলাকার উন্নয়নে নিজেকে উৎস্বর্গ করবেন।তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক, সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়ন করে এই উপজেলাকে উন্নয়নের বাতিঘর মডেল উপজেলায় রূপান্তরিত করার পরিকল্পনার আশা ব্যক্ত করেন।তিনি আগামী নির্বাচনের প্রার্থীতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের পর এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান।এডভোকেট সাইফুল ইসলাম সরকার বলেন, দেবিদ্বারের জনগণ আমাকে চায়, তাদের অনুপ্রেরণাতেই আমি মাঠে এসেছি।উল্লেখ্য, কুমিল্লা -৪ আসনের জন্য ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি। জামায়াতের সম্ভাব্য প্রার্থী উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ( শহীদ)। ইসলামী আন্দোলনের প্রার্থী হতে পারেন আবদুল করিম।সাধারণ ভোটারদের ধারণা আগামী সংসদ নির্বাচনে জনগণ যাকে চায় সেই হবেন এ এলাকার প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর