1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি'র -এনসিপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি’র -এনসিপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি’র -এনসিপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশে সফররত কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপি’র শীর্ষ নেতৃবৃন্দ।শুক্রবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে অংশ নেয়।প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা,আন্তর্জাতিক সম্পর্ক সেলের সদস্য এবং কুমিল্লা-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী নাভিদ নওরোজ শাহ,দলের অন্যান্য নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বন্ধন ও সম্প্রীতি জোরদার, এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়।এসময় মহাসচিব শার্লি বোচওয়ে বাংলাদেশের সংস্কার কর্মযজ্ঞ, গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়া, এবং আগামী জাতীয় নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান।এনসিপির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন—একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর