1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান

কুমিল্লার খবর অনলাইন ডেস্ক।।

আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ রবিবার বিকেলে (২৩ নভেম্বর ২০২৫) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলন-২০২৫ এ লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি একথা বলেন।তারেক রহমান আরও বলেন, ইতোমধ্যে আমরা সেই পরিকল্পনা নিয়েছি। কর্মজীবনে যিনি যে পেশায় নিয়োজিত হতে চান, কিংবা যে চাকরি করেন এর জন্য দরকার দক্ষতা, সততা। দেশের লক্ষ লক্ষ মসজিদকে কেন্দ্র করে আরও কি ধরনের উদ্যোগ নেওয়া যায় এ বিষয়ে বিএনপি সবার পরামর্শ চায়।তারেক রহমান বলেন, অনেক মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের চাকরি মসজিদ কমিটির ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে। আমি মনে করি এটা হওয়া উচিত নয়। এটা ইমাম-মুয়াজ্জিনদের বিরুদ্ধে অন্যায্য আচরণ। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় সার্ভিস রুল প্রণয়নে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেবে। কারণ ইমাম-মুয়াজ্জিনগণ সমাজসংস্কারকের ভূমিকায় অবতীর্ণ।▫️

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর