স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা,পুলিশ সুপার, কুমিল্লার দিক নির্দেশনায় কুমিল্লার আইন শৃঙ্খলা ও জনজীবন স্বাভাবিক রাখতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। পুলিশ জানায়, অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে বাহারের মেয়ে সূচনার টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।পুলিশ জানিয়েছে, টমছট ব্রীজ ও বাদুরতলা এলাকায় ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ মিছিলের সরঞ্জামসহ ২৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া জেলা বিভিন্ন জায়গা থেকে আরও ১৫ জনকে আটক করা হয়েছে।পুলিশ সুপার জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679