1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, অভিযানে ৫৬৭ জন অপরাধী গ্রেপ্তার - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, অভিযানে ৫৬৭ জন অপরাধী গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
Oplus_131072

কুমিল্লায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, অভিযানে ৫৬৭ জন অপরাধী গ্রেপ্তার

কুমিল্লা সদর প্রতিনিধি।। 

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কুমিল্লায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় র‍্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।র‍্যাব-১১ কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত র‍্যাব-১১ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মামলার আসামি ২৪৩ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ১ জন, আরসা সদস্য ১৫ জন, জঙ্গি ২ জন, হত্যা মামলার আসামি ১৮৭ জন, ধর্ষণ মামলার আসামি ৯৫ জন, অস্ত্র মামলার ৩২ জনসহ মোট ৫৬৭ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। অভিযানে ১১৪টি অস্ত্র, ১৩৬০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।এছাড়াও ৭৮ জন অপহরণকারী গ্রেপ্তার ও ৮৪ জন ভিকটিম উদ্ধার, ছিনতাইকারী ও ডাকাত ৮৮ জন, জেল পলাতক ৩৯ জন এবং প্রতারণা মামলার ১৭ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের টহল টিম ও গোয়েন্দা ইউনিট সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছে। যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাদা পোশাকের টিমও তৎপর রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর