1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎কুমিল্লায় মাদক সেবনে বাঁধা দেয়ায় নির্মাণাধীন শ্রমিককে পিটিয়ে হত্যা; অতঃপর গোপনে দাফনের চেষ্টা! - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎কুমিল্লায় মাদক সেবনে বাঁধা দেয়ায় নির্মাণাধীন শ্রমিককে পিটিয়ে হত্যা; অতঃপর গোপনে দাফনের চেষ্টা!

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

‎কুমিল্লায় মাদক সেবনে বাঁধা দেয়ায় নির্মাণাধীন শ্রমিককে পিটিয়ে হত্যা; অতঃপর গোপনে দাফনের চেষ্টা!

‎মোঃ আশিকুর রহমান মজুমদার,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।

‎কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন এমান (৩৮) নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এক পিতা-পুত্র। পরে গোপনে দাফনের প্রস্তুতির সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামে। নিহত এমান একই গ্রামের ওসমান মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়ার মফিজুর রহমানের ছেলে ফারুক মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। মঙ্গলবার সকালে ফারুক প্রকাশ্যে মাদক সেবন করলে প্রতিবেশী এমান বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফারুক এমানকে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে তার বাবা মফিজুর রহমানও পিটুনিতে অংশ নেয়। এমানের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পিতা-পুত্র পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত এমানকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এমানের মৃত্যুর পর স্থানীয় এক প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দিতে নিহতের পরিবারকে মামলা না করার জন্য চাপ দেয়। এমনকি আপোষের জন্য জোরপূর্বক বৈঠকও বসানো হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের ভাগিনা মো. রিয়াদ বলেন, “আমার মামা একজন নির্মাণ শ্রমিক ছিলেন। মঙ্গলবার ফারুক ও তার বাবা মফিজুর রহমান তাকে পিটিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। মাদক সেবনে বাধা দেওয়ায়ই তাকে হত্যা করা হয়েছে।”‎চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ হিলাল উদ্দিন আহমেদ বলেন, নির্মাণ শ্রমিক এমানকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছিল বলে আমরা খবর পাই। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হবে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর