1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
“দুর্নীতিতে নয়, উন্নয়নেই হবো চ্যাম্পিয়ন” — কাজী দ্বীন মোহাম্মদ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

“দুর্নীতিতে নয়, উন্নয়নেই হবো চ্যাম্পিয়ন” — কাজী দ্বীন মোহাম্মদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

“দুর্নীতিতে নয়, উন্নয়নেই হবো চ্যাম্পিয়ন” — কাজী দ্বীন মোহাম্মদ

তৌহিদ হোসেন সরকার।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কালিরবাজারে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাদ মাগরিব ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আজহারুল ইসলাম তানভির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, ও উপজেলা যুববিভাগ সভাপতি আবু সাঈদ সৈকত প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “যারা পাথর মেরে মানুষ হত্যা করে, তাদের ভোট দেবেন না। তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল—আমরা হবো উন্নয়নে চ্যাম্পিয়ন। লুটপাট, চাঁদাবাজি ও দখলমুক্ত বাংলাদেশ গড়বো।”এর আগে দিনব্যাপী সৈয়দপুর, জাঙ্গালিয়া, মনশাসন ও বেলতলি বাজারে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যাপক সাড়া মেলে।কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন, যিনি বলেন, “দেশের টাকা বিদেশে পাচারকারীদের ভোট দেবেন না। কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের জমি দখলের বহু অভিযোগ আছে, কিন্তু জামায়াতের কেউ এক ইঞ্চি জমিও দখল করেনি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর