1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে । - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে ।

নিজস্ব প্রতিবেদক।।

আজ ১০ নভেম্বর ২০২৫ তারিখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার, মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়।অনুষ্ঠানের শুরুতে উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ ও অফিসারগণ প্রধান অতিথির নিকট মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—“নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাণ। এ প্রক্রিয়াকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের দক্ষতা, পেশাদারিত্ব ও সততার ওপরই নির্ভর করে ভোটারদের আস্থা ও অংশগ্রহণের মাত্রা। একজন দক্ষ পুলিশ সদস্যের উপস্থিতিই ভোটারদের মনে আস্থা ও নিরাপত্তা জাগিয়ে তোলে। নির্বাচন সুষ্ঠু রাখতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব। প্রশিক্ষণ শুধু নিয়ম শেখায় না— এটি দায়িত্ববোধ ও মানবিকতার শিক্ষা দেয়। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের নিরপেক্ষ ভূমিকার বিকল্প নেই। জনগণের ভোটাধিকার রক্ষা করাই পুলিশের প্রকৃত গৌরব।” তিনি আরও বলেনআমরা আশা করি, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা মাঠ পর্যায়ে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হয়ে উঠবেন। আমাদের লক্ষ্য— ‘নির্বাচন হবে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হালিম খান, যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১), নির্বাচন কমিশন সচিবালয়;মোঃ আমিরুল কায়ছার, জেলা প্রশাসক, কুমিল্লা; মোঃ নাজির আহমেদ খান, পুলিশ সুপার, কুমিল্লা; মোঃ ফারুক হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লা; মহোদয়গণএছাড়াও কুমিল্লা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর