স্টাফ রিপোর্টার।।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার বাকই উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল ওহাব সেলিম (৪৫), সহ-সভাপতি নজরুল ইসলাম (৪০) এবং বাগমারা দক্ষিণ ইউনিয়নের যুবলীগ নেতা আবদুর রশিদ।
আবদুল ওহাব সেলিম হাজীপুর গ্রামের আবদুল মমিনের ছেলে। তাকে ৯ নভেম্বর (রবিবার) রাতে বিজরা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। একই ইউনিয়নের সহ-সভাপতি নজরুল ইসলামকে হরিশ্চর বাজারে তার গার্মেন্টস দোকান থেকে গ্রেফতার করা হয়। তিনি মোহনপুর গ্রামের মাওলানা সিদ্দিকুর রহমানের ছেলে। এছাড়া লালমাই থানা পুলিশ বাগমারা দক্ষিণ ইউনিয়নের নাগরীপাড়া এলাকা থেকে যুবলীগ নেতা আবদুর রশিদকে গ্রেফতার করে।
সোমবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, “দুজনকে ডিবি পুলিশ এবং একজনকে লালমাই থানা পুলিশ গ্রেফতার করেছে। সদর দক্ষিণ মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদের সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গা-ঢাকা দিলেও যুবলীগ নেতারা এলাকায় ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679