1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মনোনয়ন প্রত্যাশী দোলার ওপর হামলা, তদন্ত কমিটি গঠন - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মনোনয়ন প্রত্যাশী দোলার ওপর হামলা, তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মনোনয়ন প্রত্যাশী দোলার ওপর হামলা, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আনওয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলার গাড়ি বহরে হামলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সোমবার (১০ নভেম্বর) দুপুরে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি, কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম এই কমিটি গঠন করেন।লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।তদন্ত কমিটিতে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারীকে যুগ্ন আহবায়ক, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদলকে সদস্য সচিব, সহ-সভাপতি শাহ সুলতান খোকনকে সদস্য এবং লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর হোসেন চেয়ারম্যানকে সদস্য করা হয়।এ বিষয়ে শিল্প বিষয়ক সম্পাদক বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর