1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা জেলা ইসলামী ফ্রন্টের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা জেলা ইসলামী ফ্রন্টের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

কুমিল্লা জেলা ইসলামী ফ্রন্টের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রাষ্ট্রীয় ক্ষমতায় সর্বাবস্থায় ফ্যাসিবাদি চরিত্রকে পরিহারের আহ্বান

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।

অহিংস সূফীবাদী, তরিকতপন্থী সুন্নি মতাদর্শের জাতীয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৮ নভেম্বর, শনিবার বিকেলে নগরীর একটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ নুরুল আলম।বিশেষ অতিথি ছিলেন, হাজী মোহাম্মদ জিন্নত আলী, সভাপতি কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা,মধ্যম আশরাফপুর, কুমিল্লা।বক্তব্য রাখেন, সহ-সভাপতি মুফতি মাওঃ বেলাল হোসেন চিশতি, মাষ্টার আবু ইউসুফ বিএসসি, মোঃ হাবিব উল্লাহ ভূঁইয়া,পীরজাদা মাওঃ কাজী ওমর ফারুক,সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী, সহ সাধারণ সম্পাদক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মাওঃ রবিউল হোসাইন হেলালী, হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, মোঃ তাবারুক হোসাইন, মাজহারুল আনোয়ার,মাওঃ মোঃ মাহফুজুর রহমান, মোঃ মজিবুর রহমান, মাওঃ মোঃ নুরুল ইসলাম ও মুহাদ্দিস মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম তাহেরী।
এসময় বক্তারা বলেন, নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপে বসে স্বাধীন শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বলেন, প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনা, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা, ব্যাংকিং খাতে অস্থিরতা দূর করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় সর্বাবস্থায় ফ্যাসিবাদি চরিত্রকে পরিহারের আহ্বান এবং মদিনা সনদের আলোকে কল্যাণমুখী,বৈষম্যমুক্ত , নৈতিক,ন্যায় বিচার ও স্বনির্ভর দেশ গঠনে আগমী সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থীদের মোমবাতি প্রতীকে রায় দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর