1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা। - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা।

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা।

স্টাফ রিপোর্টার।।

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ( কুমিল্লা জেলা)সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেনজাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমহ অনেকে। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনটি জাতীয় ঐক্য, দেশপ্রেম ও মুক্তচিন্তার প্রতীক। আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার চেতনাকে রক্ষা করেছিল, যা আজও বিএনপির প্রেরণার উৎস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর