1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত মিজানের কর্মী সমর্থকরা - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত মিজানের কর্মী সমর্থকরা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত মিজানের কর্মী সমর্থকরা

মোঃ কামাল হোসেন, স্টাফ রিপোর্টার।।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কুমিল্লা -৫ ( বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়ন বঞ্চিত হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নেতা কর্মী সমর্থক গণ কুমিল্লা- সিলেট মহাসড়কের ভারেল্লা দক্ষিণ ও উত্তর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ২ কিঃ মিঃ এলাকা জুড়ে প্রতিবাদে অবরোধ বিক্ষোভ মিছিল করে।এসময় সড়কে প্রতিবাদ ও অবোধ চলাকালে সড়কের উভয় দিকে প্রায় ৪ কিঃ মিঃ এলাকা জুড়ে বিভিন্ন যান বাহনের যান জটের সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের একজন ত্যাগী নেতা, দলের দূর সময়ে তিনি কয়ক বার নির্বাচন করেছেন। দুই বার নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে তিনি এমপি পদে মনোনয়ন পত্র পেয়েছেন এবং তা তিনি অধ্যাপক মোঃ ইউনুস কে মনোনয়ন পত্র দিয়ে ওনার পক্ষে কাজ করেছেন। দলীয় সকল বিপদ আপদে তিনি নেতাকর্মীদের সঙ্গে থেকেছেন। আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতি অনুরোধ জানিয়েছেন মনোনয়নের বিষয় টি পুর্ণ বিবেচনা করে হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান কে মনোনয়ন পত্র প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ূম, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান খোকন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুন্দর আলী, সদস্য মোঃ জামাল খান মেম্বার, আব্দুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. কামাল হোসেন খান, মোঃ মোছলেম উদ্দিন, মনির হোসেন, মহি উদ্দিন, মাহাবুব আলম, হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল হোসেন, সদস্য আলী হোসেন, কৃষক দলের সভাপতি আনিসুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন,উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন,
শ্রমিক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, ছাত্র দলের সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইব্রাহিম খলিল সুজন, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান,তাতীদলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব ডা. মাহাবুব আলম, যুবদল নেতা তোফায়েল আহমেদ, সাহাব উদ্দিন সাহাল, ভারেল্লা উত্তর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ কাউসার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমূখ।এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর