1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র অনিরাপদ হয়ে উঠেছে এবং তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন! - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র অনিরাপদ হয়ে উঠেছে এবং তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন!

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র অনিরাপদ হয়ে উঠেছে এবং তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন!

নিজস্ব সংবাদদাতা।।

কুমিল্লায় ২ নভেম্বর আন্তর্জতিক নির্যাতিত সাংবাদিক দিবস ২০২৫ পালন করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ.কুমিল্লা। দিবসটি উপলক্ষে নির্যাতিত সাংবাদিকদের সম্মননা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদ.কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি বা হত্যার ঘটনায় অনেক ক্ষেত্রেই তদন্তে দুর্বলতা থাকে এবং দোষীদের শাস্তি নিশ্চিত হয় না। যখন অপরাধীরা শাস্তি পায় না, তখন তারা আরও উৎসাহিত হয়। দেশের আলোচিত সাগর-রুনি হত্যা মামলার বিচার এখনও শেষ না হওয়া এর একটি বড় উদাহরণ। কুমিল্লার সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, ক্ষমতা ও প্রভাব অনেক সময় দেখা যায়, হামলাকারী বা নির্যাতনের পেছনে রাজনৈতিক বা প্রশাসনিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকেন। তাঁদের ক্ষমতা বা প্রভাবের কারণে আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে কাজ করতে পারে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ,দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা,দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার রির্পোটার জাহিদ হাসান,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি সাইয়িদ মাহামুদ পারভেজ, দৈনিক ইনকিলাব ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন,কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান,কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। আরো বক্তব্য রাখেন দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদিবদন চাষী,দৈনিক ভোরের সূর্যদয় পত্রিকার সম্পাদক এম ফিরোজ মিয়া, সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক মাহাবুবুর রহমান, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোঃ শহীদুল্লাহ, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, দৈনিক শিরোনাম পত্রিকার প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব,দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি এম হাসান, দৈনিক ভোরের কাগজ জেলা প্রতিনিধি জানে আলম দুলাল, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, কলামিস্ট ও লেখক ডাঃ আবদুল আউয়াল সরকার। বক্তরা বলেন,বর্তমানে সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র অনিরাপদ হয়ে উঠেছে এবং তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
আন্তর্জতিক নির্যাতিত সাংবাদিক দিবসের তাৎপর্য তুলেধরে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ.কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। পরে সাম্প্রতিক গত একবছরে হামলা মামলা ও নির্যাতনের শিকার ১০জন সাংবাদিকে ফুলের মালা পড়িয়ে ও সম্মাননা ক্রেষ্ট তুলেদিয়ে সম্মননা প্রদানকরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর